ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মে, ২০২২
  • ৪৫ বার পঠিত

মৌলভীবাজার ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুরে নিয়ন্ত্রণহীন বাস চাপায় এক পুলিশ সদস্য নিহতসহ দুইজন আহত হয়েছেন। রবিবার ভোরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্তরে এই ঘটনা ঘটে।

জানা যায়, সিলেট থেকে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শেরপুর চত্বরে দায়িত্বরত পুলিশ সদস্যদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও দুইজন আহত হন। এই ঘটনা সময় একই স্থানে দুটি ট্রাকের মধ্যেও সংঘর্ষ হয়।

নিহত পুলিশ সদস্যের নাম রাকিব আলী রানা। তার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকায়। আহত অপর দুই পুলিশ সদস্যরা হলেন কামরানুর রহমান ও আনিস আহমেদ। আহতরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াসিনুল হক বলেন, আমাদের একজন পুলিশ সদস্য নিহত ও দুইজন আহত হয়েছেন। রাতের ডিউটিতে থাকা শেরপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল তারা। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102