ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৌলভীবাজার পৌর নির্বাচন; জরিমানার মুখে বিএনপি মেয়রপ্রার্থী অলিউর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী অলিউর রহমানকে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৪ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা ১৫-এর ১১/২ অনুযায়ী মিছিল ও শো ডাউন করা যাবে না। বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী অলিউর রহমান ২৫-৩০ জন লোক নিয়ে মিছিল ও শো ডাউন করেন। তাছাড়া সেসময় হ্যান্ড মাইকেও প্রচারণা চালানো হয়। এতে আচরণ বিধি লঙ্ঘন করায় এ জরিমানা করা হয়।

উল্লেখ্য যে, আগামী ৩০ জানুয়ারি মৌলভীবাজার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জনসহ মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102