ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকা থেকে ৪ লাখ টাকা ছিনতাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৪২ বার পঠিত

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় থেকে রিপন দেব নাথ (২৮) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

বুধবার ২১ এপ্রিল সকাল ১১ টার দিকে কুসুমবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে। রিপন দেব নাথ মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের ভুজবল গ্রামের নীলমনি দেব নাথের ছেলে।

রিপন দেব নাথ বলেন সকালে তার মালিকানাধিন সমশেরগঞ্জ বাজারে অবস্থিত রেডিএন ডায়াগনস্টিক সেন্টারের আল্ট্রাসনোগ্রাম মেশিন কিনার জন্য মৌলভীবাজার শহরের কুসুমবাগ শপিং সিটিতে অবস্থিত সিটি ব্যাংকে ৪ লক্ষ টাকা জমা দিতে যাই।

হঠাৎ একটি মোটরসাইকেলে ছিনতাইকারিরা এসে তার হাতে ধারালো ছুরি দিয়ে আঘাত করে তাঁর হাতে রাখা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন রিপনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায়।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) ইয়াসিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আমারা তদন্ত করছি এবং যারা এ ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102