ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৌসুমীর ফাউন্ডেশন নিয়ে মানবিক কাজে ওমর সানী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৪১ বার পঠিত

জায়েদ খান কেন্দ্র করে মৌসুমী-ওমর সানী সংসারে ঝড় বয়ে গেছে।এই ঝড় আছড়ে পড়েছে ঢালিউডেও।

অভিনেতা ডিপজলের বিয়ের আসরে চড়-পিস্তলকাণ্ডে ঢালিউডের অন্যতম সফল ও জনপ্রিয় দম্পতির সংসারে ভাঙনের গুঞ্জন ভেসে ওঠে।

পরে ভক্ত-অনুরাগীদের সুখবর দেন ওমর সানী। জানান, মৌসুমীর সঙ্গে তার সব ঝামেলা মিটে গেছে। তারা ভালো আছেন।

এবার নতুন উদ্যমে মানবিক কাজে যোগ দিলেন ওমর সানী। মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন নিয়ে সিলেট বিভাগে বন্যাদুর্গতের পাশে দাঁড়ালেন সানী।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন ওই ফাউন্ডেশনের সদস্য তানজিনা সুলতানা।

যেখানে দেখা যাচ্ছে, টি-শার্ট পরে বেশ কজন সদস্য নিয়ে দাঁড়িয়ে ওমর সানী। মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন লেখা সবার টি-শার্টে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৌসুমীর অনুমতিক্রমে তারা বর্তমানে চলমান সিলেট বিভাগ এবং অন্যান্য জায়গার বন্যা পরিস্থিতি নিয়ে একটি তহবিল গঠন করেছে। এখান থেকে প্রাপ্ত অর্থ মৌসুমীর তত্ত্বাবধানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ব্যয় করা হবে।

বন্যার্তের পাশে দাঁড়ানোর ইচ্ছা অনেক আগে থেকেই প্রকাশ করে যাচ্ছিলেন মৌসুমী। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে নিজেকে আড়াল করে রেখেছেন। গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন না। বাড়িতেই থাকছেন। মৌসুমী জানান, সেই বিতর্কিত ঘটনার পর নিজেকে শামুকের মতো আড়াল করে রেখেছেন আপাতত।

বুধবার ইনস্টাগ্রামে এক পোস্টে প্রিয়দর্শিনী লেখেন, ‘সিলেটবাসীর কাছে ছুটে যেতে ইচ্ছে করে। হয়তো সুযোগ হলে যাব, আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন।’

তিনি আরও লেখেন, ‘লুকিয়ে থাকতে চাইলেই লুকিয়ে থাকা যায়। সামনে যেটা থাকে সেটি শরীর। আমি এখন শামুকের মতো হয়ে গেছি। আড়াল করে নিজেকে নিয়ে আছি, এটিই স্বস্তি। যখন দিনের আলো দেখার সুযোগ হয়, নিজেকে বেমানান লাগে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102