ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৬ ডিগ্রি সেলসিয়াস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২
  • ২৭ বার পঠিত

উত্তরাঞ্চলে শীত তীব্র আকার ধারণ করেছে। সোমবার (৩১ জানুয়ারি) সকালে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস।

তবে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা বাড়লে শীতের তীব্রতা কিছুটা কমবে। দু-দিন পর বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো তেঁতুলিয়ায়, ৬ ডিগ্রি সেলসিয়াস। এবারের শীতে এখন পর্যন্ত এটাই সর্বনিম্ন তাপমাত্রা।

তিনি বলেন, এখন তাপমাত্রা ক্রমাগত বাড়বে। শৈত্যপ্রবাহের আওতা কমে যেতে পারে। তবে এখনই শৈত্যপ্রবাহ পুরোপুরি কেটে যাওয়ার সম্ভাবনা নেই।

আগামী তিনদিনের মধ্যে বৃষ্টি হতে পারে জানিয়ে আফরোজা সুলতানা বলেন, বৃষ্টির পর তাপমাত্রা আবার কমতে পারে।

সোমবার রংপুরের সবগুলো স্টেশনেই তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। রাজশাহীতেও রয়েছে তীব্র শীত। শীতে কাঁপছে ঢাকার মানুষও। সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

চট্টগ্রামের সীতাকুণ্ড অঞ্চলসহ গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফেনী, মৌলভীবাজার, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা ও বরিশাল জেলা এবং রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়া বিভাগের পূর্বাভাসে আরও জানানো হয়েছে, এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সামান্য বাড়তে পারে দিনের তাপমাত্রাও।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102