ads
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৌসুমের সর্বোচ্চ কালবৈশাখী ঝড়বৃষ্টি, আজও অব্যাহত থাকার আভাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ২১ বার পঠিত

চলতি বছরের মধ্যে সবচেয়ে বেশি এলাকাজুড়ে কালবৈশাখী ঝড়বৃষ্টি হয়েছে শুক্রবার (১৬ এপ্রিল) থেকে শনিবার (১৭ এপ্রিল) ভোররাত পর্যন্ত। এ সময় দেশের প্রায় অর্ধেক বা ১৯টি অঞ্চলে কালবৈশাখী ঝড়বৃষ্টি হয়েছে। আজও সারাদেশে কালবৈশাখী হতে পারে।

শনিবার (১৭ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভোর ৬টার আগের ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ও সিলেটে ৩৫ মিলিমিটার করে। ঢাকাতে ২৪ মিলিমিটার, মাদারীপুরে ৩ মিলিমিটার, গোপালগঞ্জে সামান্য, ময়মনসিংহে ১৪, নেত্রকোনায় ২৯, কুমিল্লায় ১, চাঁদপুরে ৩, মাইজদিকোর্টে ৬, ফেনীতে ১২, শ্রীমঙ্গলে ২২, রংপুরে ৩০, দিনাজপুরে ১৫, সৈয়দপুরে ২৮, তেঁতুলিয়ায় ১৪, ডিমলায় ২৮, রাজারহাটে ১৮ ও ভোলায় ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

শনিবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঝড়বৃষ্টিময় এমন আবহাওয়ার প্রভাবে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এতে আরও বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102