ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ম্যাচ হেরে ইতালি সমর্থকদের বেদম পিটুনি ইংল্যান্ড ভক্তদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৩৫ বার পঠিত
লন্ডনের ট্রাফালগার স্কোয়্যারে ইংলিশ ফুটবল ফ্যানদের মারামারির পর সতর্ক অবস্থানে পুলিশ। ছবি: এএফপি

৫৫ বছরের শিরোপা আক্ষেপ মেটাতে ইউরোর ফাইনাল দেখতে এসেছিলেন স্বাগতিক ইংল্যান্ডের ভক্তরা। নিজ ঘরে ওয়েম্বলি স্টেডিয়ামে প্রিয় দলের হার মেনে নিতে পারেননি ইংলিশ সমর্থকরা। ম্যাচ শেষে তারা হামলা চালান ইতালি সমর্থকদের।

ওয়েম্বলি স্টেডিয়াম এলাকায় খেলা শেষে ইতালি সমর্থকদের ওপর আক্রমণ করেন ইংল্যান্ড সমর্থকেরা। এছাড়া ট্রাফালগার স্কোয়ারে বড় পর্দায় খেলা দেখার পরও ইংলিশ ফুটবল ভক্তরা হামলা করে প্রতিপক্ষের ওপর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়েম্বলি স্টেডিয়ামে এলাকার কয়েকটি ফুটেজ ভাইরাল হয়ে পড়ে। সেখানে দেখ যায় দলবেঁধে ইতালি ফ্যানদের পেটাচ্ছেন ব্রিটিশ ফ্যানরা।

তারা মাতাল অবস্থায় বোতল, চেয়ার, আতশবাজি, বিয়ারের ক্যান, রাস্তায় ব্যবহৃত প্লাস্টিকের কোন ছুঁড়তে থাকে প্রতিপক্ষ দলের ওপর, বলে জানায় ব্রিটিশ পুলিশ।

তারা জানায় ওয়েম্বলির আশেপাশের এলাকা থেকে ৪৫ জনকে আটক করা হয়েছে ভাংচুর ও মারামারির দায়ে।

এক টুইট বার্তায় দেশটির পুলিশ জানায়, ‘ফ্যানদের নিরাপদে বাড়িতে ফিরতে সাহায্য করতে প্রচুর সংখ্যক পুলিশ সদস্য ওয়েম্বলি ও সেন্ট্রাল লন্ডনে নিয়োজিত আছেন। আমরা আপনাদের নিরাপত্তার জন্যই আছি।’

ম্যাচের শেষে ইংল্যান্ডের হয়ে টাইব্রেকারে পেনাল্টি মিস করা ইংল্যান্ডের তিন খেলোয়াড় মার্কাস র‍্যাশফোর্ড, জেডন সানচো ও বুকায়ো সাকাকে উদ্দেশ্য করে গালি ও বর্ণ বিদ্বেষী মন্তব্যও করেন ইংলিশ ফুটবল ফ্যানরা।

ইতালির বিপক্ষে ফাইনালে লুক শর গোলে দ্বিতীয় মিনিটে এগিয়ে যাওয়ার পর, ৭১ মিনিটে বনুচ্চির গোলে সমতা ফেরায় ইতালি। এরপর ম্যাচ টাইব্রেকারে গড়ালে ওই তিন ফুটবলার নিজেদের শট মিস করেন। ১৯৬৬ সালের পর প্রথমবার ফাইনালে উঠে টুর্নামেন্ট জিততে ব্যর্থ হওয়াটা মেনে নিতে পারেননি থ্রি লায়নসের সমর্থকেরা।

ভক্ত ও দর্শকদের এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এক বিবৃতিতে তারা জানায় কোনো ভাবেই এই আচরণ বরদাস্ত করবে না তারা।

আরও বলা হয়, ‘সামাজিক মাধ্যম ও মাঠে কয়েকজন ইংলিশ খেলোয়াড়ের প্রতি যে বিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছে তাতে আমরা ক্ষুব্ধ। এমন আচরণ কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা খেলোয়াড়দের পাশে আছি ও দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি।’

ইংলিশ ফুটবল ভক্তদের এমন আচরণ নতুন কিছু নয়। এর আগে ২০০৮ ইউরো ও ২০০৬ বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরেও তারা মারামারি ও প্রতিপক্ষ সমর্থকদের ওপর আক্রমণ করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102