ads
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ম্যানচেস্টার সিটির কাছে ৫-০ গোলে বিধ্বস্ত আর্সেনাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৫৮ বার পঠিত

চলতি মৌসুমের দ্বিতীয় ম্যাচে জিতে ছন্দে ফিরেছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়র লিগের বড় ম্যাচে এবার আর্সেনালকে ৫-০ গোলে বিধ্বস্ত করল গতবারের চ্যাম্পিয়নরা। ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে গতকাল শনিবার (২৮ আগস্ট) প্রিমিয়ার লিগের ম্যাচটিতে জোড়া গোল করলেন ফেরান তোরেস।

এদিন ম্যাচের শুরু থেকেই প্রধান্য ছিল ম্যানচেস্টার সিটির ফুটবলারদেরও। লাগাতার আক্রমণে তখন ছন্নছাড়া অবস্থা আর্সেনাল ডিফেন্সের। ম্যাচে প্রথম গোল ৭ মিনিটেই। ম্যান সিটিকে এগিয়ে দেন ইকে গুন্দোগান। ১২ মিনিটে ফের গোল করেন ফেরান তোরেস। এরপর ম্যাচের গতি কিছুটা বদলায়। গোল পরিশোধ করতে বেপরোয়া হয়ে ওঠেন আর্সেনালের ফুটবলাররা। বেশ কয়েকটি ফাউলও হয়। লালকার্ড দেখে মাঠের বাইরে চলে যান গ্রানিত হাকা। ৪৩ মিনিটে ম্যান সিটির হয়ে তৃতীয় গোলটি করেন গ্যাব্রিয়াল জেসুস।

দ্বিতীয়ার্ধে আর্সেনালকে আর খুঁজে পাওয়া যায়নি। ৫৩ মিনিট ও ৮৪ মিনিটে ম্যাঞ্চেস্টার সিটির হয়ে ব্যবধান আরও বাড়ান রদ্রি ও ফেরান তোরেস। মাঠে কার্যত দাপিয়ে বেড়িয়েছেন ম্যানচেস্টার সিটির দলের ফুটবলাররা। ম্যাচে ৮০ শতাংশ বলে দখল নিজেদের কাছেই রেখেছিলেন তারা। পুরো ম্যাচে কেবল একটি শট নিতে পারে আর্সেনাল, সেটিও ছিল না লক্ষ্যে। ৮১ শতাংশ বলের দখল রেখে ২৫টি শট নেয় সিটি, যার ১০টিই ছিল লক্ষ্যে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102