ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ম্যানসিটি ছাড়ছেন আগুয়েরো

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ২৮ বার পঠিত

ম্যানসিটির সঙ্গে ৩২ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর চুক্তির মেয়াদ চলতি মৌসুম শেষে শেষ হচ্ছে। আগুয়েরো জানিয়েছেন তিনি আর চুক্তি নবায়ন করতে চান না। এর মধ্য দিয়ে সিটির সঙ্গে তার ১০ বছরের সম্পর্কে ছেদ পড়তে যাচ্ছে।

তার ম্যানসিটি ছাড়ার বিষয়ে চেয়ারম্যান খালদুন আল মুবারক বলেছেন, ‘গেল ১০ বছরে ম্যানসিটির জন্য আগুয়েরোর অবদান পরিসংখ্যান দিয়ে বোঝানো যাবে না। যারা ম্যানসিটিকে ভালোবাসেন কিংবা যারা ফুটবল ভালোবাসেন তাদের স্মৃতিতে চিরসবুজ হয়ে থাকবেন কিংবদন্তিতুল্য আগুয়েরো।’

আগুয়েরো ২০১১ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে যোগ দিয়েছিলেন ম্যানসিটিতে। গেল ১০ বছর স্কাই ব্লুজদের হয়ে তিনি ৩৮৪ ম্যাচ খেলেছেন। গোল করেছেন রেকর্ড ২৫৭টি। সাম্প্রতিক সময়ে ম্যানসিটির পুনর্জাগরণের অন্যতম সারথি ছিলেন আগুয়েরো। ২০১২ সালে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে অন্তিম মুহূর্তে করা তার গোলে ভর করে ৪৪ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল সিটি।
এরপর আগুয়েরো ম্যানসিটিকে আরো ৩টি প্রিমিয়ার লিগ শিরোপা, ১টি এফএ কাপ ও ৫টি লিগ কাপ জিতিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102