ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ম্যারাডোনাকে নিয়ে মাশরাফীর আবেগঘন স্ট্যাটাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৪৬ বার পঠিত

যার জন্য আর্জেন্টিনার সাপোর্ট করতেন। যার জন্য বাড়ীতে নীল-সাদা পতাকা উড়াতেন।  যার জন্য ক্রিকেটার হয়েও ফুটবল দেখলে মাঠে নেমে যেতেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা। মেসি সেরা খেলোয়াড় হলেও যার কাছে প্রিয় ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। সেই ফুটবল কিংবদন্তি সাবেক আর্জেন্টাইন অধিনায়ক মারা গেছেন। এই কিংবদনন্তির মৃত্যুতে শোকাহত পুরো বিশ্বের ক্রীড়াঙ্গন। নিজের প্রিয় ফুটবলারের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মাশরাফী।

ম্যারাডোনাকে নিয়ে মাশরাফীর আবেগঘন স্ট্যাটাস

ম্যারাডোনাকে নিয়ে মাশরাফীর আবেগঘন স্ট্যাটাস

লিখেছেন ‘শোকের পরে শোক চলছে।
তোমার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিলোনা, আর আসবেও না।
ব্যক্তি জীবনে তুমি আমার একমাত্র সুপারস্টার ছিলে যাকে আমি একবার হলেও সামনে থেকে দেখতে চেয়েছিলাম।
তোমার বা পায়ের আঁকা নিখুদ গোলের ছবি গুলো মনের ক্যানভাসে থেকে যাবে আজীবন।
ভালো থেকো ওপারে যাদুকর।
দি ড্রিবলিং মাস্টার
দিয়াগো আরমান্দো মারাদোনা। (RIP)’

বুধবার নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

এর আগে, বেশ কয়েক দিন অসুস্থ ছিলেন তিনি। তবে গত মাসে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন ম্যারাডোনা। বুয়েনস এইরেসের হাসপাতালে তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়। মস্তিষ্কে জমাট বেঁধে থাকা রক্ত (ক্লট) অপসারণ করা হয়েছিল। তখন মাদকাসক্তি নিয়ে ভীষণ সমস্যায় ভুগেছেন ম্যারাডোনা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102