ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ম্যারাডোনাকে স্মরণ; ১০ নম্বর জার্সি গায়ে নাপোলির ফুটবলাররা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৪৫ বার পঠিত

ম্যারাডোনার শেষ বিদায়ে শ্রদ্ধা জানিয়েছেন তার দীর্ঘদিনের ক্লাব নাপোলির ফুটবলাররা। রিয়েকোর বিপক্ষে ইউরোপা লিগের ম্যাচে সবাই দশ নম্বর জার্সি পড়ে খেলতে নামেন। ম্যারাডোনার প্রতি সম্মান জানিয়ে ২০০০ সালের পর থেকেই এ জার্সি তুলে রেখেছিলো নাপোলি। দিয়েগোর বিদায়ে আবারো সেই দশ নম্বর জার্সিতেই শ্রদ্ধাভরে তাকে স্মরণ করেছেন উত্তরসূরিরা।

স্তাদে সাও পাওলোতে ভর করেছে রাজ্যের নীরবতা। রাতের আলোকিত আকাশও বড্ড ম্লান। বিষাদে ছেয়ে গেছে চারপাশ। ইউরোপা লিগের নাপোলি বনাম রিয়েকোর ম্যাচে শুরুর আগে শোকে স্তব্ধ পুরো স্টেডিয়াম।

চিরনিদ্রায় শায়িত ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা। নাপোলির প্রতিটা আনাচে কানাচে ছড়িয়ে আছে তার স্মৃতি। তাইতো প্রিয় তারকার শূন্যতায় কাঁদছে স্টেডিয়ামের প্রতিটা ইট কাঠও।

সবারই জার্সি নম্বর দশ। প্রিয় ম্যারাডোনাকে সম্মান জানাতেই দীর্ঘদিন ধরে তুলে রাখা তার দশ নম্বর জার্সি পড়ে আবারো খেলতে নামেন তার উত্তরসূরিরা।

১৯৮৪ থেকে ৯১ সাল পর্যন্ত ইতালিয়ান ক্লাব সিরি আ’তে খেলেছেন ম্যারাডোনা। ১৮৮ ম্যাচ খেলে গোল ৮১টি গোল করেছেন। উপহার দিয়েছেন সিরি আ, উয়েফা কাপ। তাই তো ক্লাবের সাবেক এই ফুটবল রত্নকে হারানোর বেদনায় কাতর নাপোলি।

ইউরোপা লিগে রিয়েকোকে শেষ পর্যন্ত হারিয়েছে নাপোলি। ম্যাচের এই জয় প্রিয় তারকাকে উৎসর্গ করেছেন ফুটবলাররা। প্রিয় তারকার শেষ বিদায়ে সবার মাঝেই শপথ নাপোলির হয়ে ফেরাতে হবে হারানো গৌরব। তাতেই হয়ত শান্তি পাবে প্রিয় ম্যারাডোনার আত্মা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102