ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ম্যারাডোনার নামে তার প্রিয় নাপোলির স্টেডিয়াম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৪৪ বার পঠিত

আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার নামে নাপোলির সাও পাওলোর স্টেডিয়াম নতুনভাবে নামাঙ্কিত হচ্ছে বলে নেপলস টাউন হল শুক্রবার ঘোষণা দিয়েছে। এই ক্লাবের হয়ে ম্যারাডোনা তার ক্যারিয়ারে দুটি ইতালিয়ান লিগ শিরোপা জয় করেছেন। শহরটির সংশ্লিষ্ট কর্মকর্তা ও ক্লাব সভাপতি অরিলিও ডি লরেন্টিস ম্যারাডোনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সাও পাওলো স্টেডিয়ামের নাম পরিবর্তনের প্রস্তাব করেছেন।

প্রাদেশিক সরকরা এক বিবৃতিতে জানিয়েছে, ‘পুরো সিটি কাউন্সিল বিষয়টিতে সম্মত হয়ে ডিক্রিতে স্বাক্ষর করেছে।’

গত ২৫ নভেম্বর মৃতুবরণ করা ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি সর্বকালের সেরা ফুটবলার যার মধ্যে এক ধরনের অতি অসাধারণ প্রতিভা ও যাদু রয়েছে। তিনি নাপোলির হয়ে সাত বছরের ক্যারিয়ারে এই ক্লাবের জার্সিকে সম্মানিত করেছে। দুই লিগ শিরোপা ছাড়াও অন্যান্য মর্যাদাকর শিরোপা উপহার দিয়েছেন। তার বদলে পুরো শহরের মানুষের নিঃশর্ত ভালবাসা পেয়েছেন।’

১৯৮৪-১৯৯১ সাল পর্যন্ত নাপোলিতে খেলেছেন ম্যারাডোনা। ইতোমধ্যেই দুটি হোম ম্যাচে নাপোলি ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। আগামী বৃহস্পতিবার পরবর্তী হোম ম্যাচে ইউরোপা লিগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামবে নাপোলি। ম্যারডোনার মৃত্যুর পর ইউরোপা লিগের ম্যাচে নাপোলির খেলোয়াড়রা ১০ নম্বর জার্সি পড়ে এক মিনিট নিরবতা পালন করে। গত রবিবার সিরি-আ লিগের ম্যাচে রোমার বিপক্ষে আর্জেন্টাইন রঙের জার্সি পড়ে মাঠে নেমেছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102