ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ম্যারাডোনার মৃত্যুতে ক্রিশ্চিয়ানো রোনালদোর শোক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৫০ বার পঠিত

নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার মারা গেছেন ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

আর্জেন্টাইন এ কিংবদন্তির মৃত্যুতে বিশ্ব ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমেছে। তার মৃত্যুতে শোকাহত বর্তমান সময়ের সুপারস্টার পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি ম্যারাডোনার সঙ্গে তোলা একটি ছবি টুইটারে পোস্ট করে শোক প্রকাশ করেছেন।

ম্যারাডোনার মৃত্যতে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার আজহার মাহমুদ টুইটারে লেখেন, আপনাকে দেখেই অনুপ্রাণিত হতাম। আপনার খেলা দেখেই বিশ্বের ক্রীড়াবিদরা অনুপ্রাণিত হতেন ভবিষ্যতেও হবেন। আপনার মৃত্যুতে ১০ নম্বর জার্সির সমাপ্তি হলো। ওপারে ভালো থাকবেন।

ম্যারাডোনার মৃত্যুর খবর শুনে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার টুইট বার্তায় লেখেন, কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা মারা যাওয়ার কথা শুনে খুব খারাপ লাগল। তিনি সব ক্রীড়াবিদদের জন্য বিশাল অনুপ্রেরণার ছিলেন।

ম্যারাডোনার মৃত্যুর পর বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার এনামুল হক বিজয় টুইট বার্তায় লেখেন, ওপারে ভালো থাকুন ম্যারাডোনা, বিশ্ব আপনাকে সব সময় স্মরণ করবে।

ম্যারাডোনা গত মাসে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন ম্যারাডোনা। বুয়েনস এইরেসের হাসপাতালে তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়। মস্তিষ্কে জমাট বেঁধে থাকা রক্ত অপসারণ করা হয়েছিল। তখন মাদকাসক্তি নিয়ে ভীষণ সমস্যায় ভুগেছেন ম্যারাডোনা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102