ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় নতুন মোড়, বিচার হবে ৮ স্বাস্থ্যকর্মীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৩৯ বার পঠিত

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে অপরাধমূলক অবহেলার দায়ে অভিযুক্ত আটজন স্বাস্থ্যকর্মী বিচারের মুখোমুখি হবেন। একটি মেডিকেল প্যানেল ম্যারাডোনার চিকিৎসায় ‘ঘাটতি এবং অনিয়ম’ ব্যপক ছিল বলে প্রমাণ করার পরে বিচারক এ হত্যার রায় দিয়েছে।

বুধবার (২২ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এর প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বিবিসি জানায়, আর্জেন্টিনার পেনাল কোড অনুযায়ী এ অপরাধে তাদের ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে। তবে বিচারের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

এদিকে ২০২০ সালের নভেম্বরে বুয়েনস আইরেসে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা। তখন থেকেই এ মৃত্যু ঘিরে অনেক তথ্য উঠে আসে। এ ফুটবল জাদুকরের মৃত্যুকে স্বাভাবিক বলে মানতে চাননি অনেকেই। যে তালিকায় ছিলেন তার দুই কন্যাও। তারাই বাবার মৃত্যু নিয়ে মামালা করেন।

গত বছর থেকে তার মৃত্যুর রহস্য বের করার জন্য ২০ জন বিশেষজ্ঞের প্যানেল কাজ করেছে এবং তারা পরবর্তিতে বের করেছে ম্যারাডোনার মেডিকেল টিম বেপরোয়া পদ্ধতিতে কাজ করেছে। অবহেলার কারণে মৃত্যু হয় এ কিংবদন্তির।

যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা হলেন, স্নায়ু শল্যচিকিৎসক লিয়োপল্ডো লুক, মনোরোগ বিশেষজ্ঞ অগাস্টিনো কোসাশভ এবং মনোবিজ্ঞানী কার্লোস ডিয়াজ, মেডিকেল কো অর্জিনেটার ন্যান্সি ফোরলিনি এবং দুই নার্সসহ চারজন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102