ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ম্যারাথনে গিয়ে ২১ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মে, ২০২১
  • ২৮ বার পঠিত

অনলাইন ডেস্কঃ চীনে ম্যারাথনে গিয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি এ খবর জানিয়েছে।

সিসিটিভি বলছে, পাহাড়ি এলাকায় ১০০ কিলোমিটার ম্যারাথনের অংশ হিসেবে এক কোর্সে গিয়ে চীনে শিলা বৃষ্টি, বরফশীতল বৃষ্টি ও তুমুল বাতাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আবহাওয়ার এমন অবস্থায় অংশগ্রহণকারীদের থেকে বার্তা পেয়ে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৭২ অংশগ্রহণকারীর মধ্যে ১৮ জনকে উদ্ধার করতে সক্ষম হন।

নগর কর্তৃপক্ষ বলছে, শনিবার বিকেলে উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশের বাইয়ান শহরের পাশে ইয়োলো রিভারের পাথরবেষ্টিত বনে ম্যারাথনে বিরূপ আবহাওয়া আঘাত হানে।

বায়ইন নগরের মেয়র ঝাং জুচেন বলেন, দুপুরের দিকে যখন ২০ থেকে ৩১ কিলোমিটারের মধ্যে যখন আল্ট্রা ম্যারাথনের অংশ হিসেবে কোর্সে অংশ নিলে হঠাৎ করেই এই বিরূপ আবহাওয়া হানা দেয়।

তিনি বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যেই স্থানীয় এলাকায় শিলাবৃষ্টি ও বরফশীতল বৃষ্টি শুরু হয়। তাপমাত্রা একেবারে কমে যায়। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। ’

বেলা ২টা থেকে হঠাৎ করেই বিরূপ আবহাওয়া শুরু হলে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানান মেয়র।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102