ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নাহিদ রশীদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০ বার পঠিত

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) ড. নাহিদ রশীদকে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, এ আদেশ ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
অপর আদেশে, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মু. মোহসিন চৌধুরীকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) করা হয়েছে। মোহসিন চৌধুরীর ক্ষেত্রে এই আদেশ ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

১৯৯১ সালে বিসিএস প্রশাসন ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা হিসেবে ড. নাহিদ রশীদ তার কর্মজীবন শুরু করেন। ২০২১ সালের ১৮ আগস্ট বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক হিসেবে যোগদান করেন তিনি।

কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক হওয়ার আগে ড. নাহিদ রশীদ অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন। পাশাপাশি তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102