ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহের গৌরীপুরে বিকাশ এজেন্টকে ছুরিকাঘাতে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২৯ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মঈনুল হাসান পলাশ (৩০) নামে এক বিকাশ এজেন্টকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ব্যবসায়ীর সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে তারা। রোববার (০৮ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মঈনুল হাসান পলাশ জেলার গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। গৌরীপুর ও ময়মনসিংহ সদরের সীমান্তবর্তী চরশ্রীরামপুর বাজারে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বিকাশ, নগদের এজেন্টের পাশাপাশি তিনি মোবাইল ফোনও বিক্রি করতেন।

নিহতের স্বজন সূত্রে জানা গেছে, সারাদিন বেচাকেনা শেষে টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন পলাশ। দোকান থেকে পলাশের বাড়ির দূরত্ব ৫০০ মিটারের মতো। কিন্তু বাজার থেকে কিছুদূর যেতেই স্থানীয় ফজলুর রহমানের মৎস্য খামারের কাছে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় পলাশের সঙ্গে থাকা টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। কিছু সময় পর রাস্তা দিয়ে লোকজন যাওয়ার পথে পলাশের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ।

নিহতের চাচাতো ভাই এসএম জাহিদ হাসান বলেন, দোকান বন্ধ করে আমার ভাই বাড়ি ফিরছিল। কিন্তু পথেই তার বুকের ওপরে অন্তত তিনটি ধারালো অস্ত্রের আঘাত করে হত্যা করা হয়েছে। কারা এমনটি করেছে বুঝতে পারছি না। দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আবদুল হালিম সিদ্দিকী বলেন, একা বাড়ি ফেরার পথে নির্জন স্থানে বুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102