ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহের ট্রাক চাপায় যুবক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১০ টার দিকে পৌর সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম বিধু (২৬) পৌর শহরের ওষধ ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তরিকুল ইসলাম বিধু সোমবার রাতে মোটরসাইকেল চালিয়ে খান বাহাদুর ইসমাইল সড়ক দিয়ে জামতলা মোড়ের দিকে যাওয়ার সময় পৌর সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে আসলে একটি বালুবাহী ট্রাক ওভারটেক করতে চায়। এসময় নিয়ন্ত্রন হারিয়ে চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ে তরিকুল। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল সরকার বলেন, পুলিশ চালকসহ ট্রাকটি জব্দ করেছে। এখন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102