ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহের ফুলপুরে প্রতিবেশীর ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা, থানায় মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৩০ বার পঠিত

ময়মনসিংহের ফুলপুরে প্রতিবেশীর ধর্ষণের শিকার হয়ে এক কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সোমবার (২৫ জুলাই) থানায় মামলা হয়েছে। তবে অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ধর্ষণের মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, উপজেলার পয়ারী ইউনিয়নে শ্বশুরবাড়িতে বসবাস করেন নজরুল ইসলাম (৩৫)। তার বাড়ি শেরপুরের নকলা উপজেলায়। এ বছরের ২ জানুয়ারি প্রতিবেশী কিশোরীকে (১৩) ধর্ষণ করে সে। পরবর্তীতে নানা ভয় দেখিয়ে ধর্ষণ অব্যাহত রাখে নজরুল। এতে মেয়েটি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে কিশোরীকে গর্ভপাতেরও চেষ্টা করা হয়।

পরে ঘটনা জানতে পেরে নির্যাতনের শিকার কিশোরীর মা বাদী হয়ে নজরুল ইসলামকে প্রধান আসামি করে সোমবার থানায় একটি অভিযোগ দিলে মামলাটি নথিভুক্ত হয়ে। অভিযুক্ত নজরুলকে গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান ওসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102