ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কুকুরের কামড়ে ৩৯ জন আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ৩৯ জন আহত হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়েছেন ২৬ জন।

৮ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুলবাড়িয়ায় কুকুরের কামড়ে ৩৯ জন আহত হন।

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান চন্দ্র দেবনাথ বলেন, আহতদের মধ্যে ২৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়েছেন।

তিনি বলেন, যাদের ভ্যাকসিন কিনে দেয়ার সামর্থ্য আছে তারা বাইরে থেকে কিনে আনার পর দেয়া হচ্ছে। যাদের সামর্থ্য নেই, তাদের ময়মনসিংহ সুর্যকান্ত (এসকে) হাসপাতালে রেফার্ড করা হচ্ছে।

স্থানীয়রা বলেন, উপজেলার চাঁদপুর, কৈয়ারচালা, বিদ্যানন্দ ও কালাদহসহ বিভিন্ন গ্রামে গিয়ে একটি কুকুর (পাগলা) এসব নারী-শিশুসহ পথচারীকে কামড়ে আহত করেছে বলে জানা গেছে।

জনতা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো. আ. হালিম জানান, কালাদহ গ্রামের আ. রশীদের তিন বছরের মেয়ে উর্মী বাড়ির উঠানে খেলছিল। কুকুরটি ওই শিশুকে কামড় দেয়। শিশুটির মা ছাড়াতে গেলে তাকেও কামড় দেয়। একইদিন ওই গ্রামের বিল্লাল হোসেন, মীম, মারুফ ও দুলালসহ ছয়জনকে কুকুরটি কামড়িয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102