ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে দশম শ্রেণির শিক্ষার্থী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৩৯ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) দুপুর ১২টায় দিকে ভালুকা উপজেলার সাতেঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবায়েত আফরোজ সেজুতি (১৫) সাতেঙ্গা গ্রামের রুহুল আমিন মাস্টারের একমাত্র মেয়ে। সে ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার (৫ মে) রাতে রুহুল আমিন মাস্টারের চাচাতো ভাই বাদল মিয়ার স্ত্রী নাছিমা বেগম (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বৃহস্পতিবার সকালে নিহত চাচিকে দেখতে মায়ের সাথে সেজুতি গ্রামের বাড়ি সাতেঙ্গা যায়। বেলা ১১টায় জানাজা শেষে ব্যাটারিচালিত অটোরিকশায় ভালুকা বাসায় ফেরার সময় ওড়না অটোরিকশার চাকায় পেঁচিয়ে ঘটনাস্থলেই সেজুতির মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকরতা (ওসি) মাহমুদুল ইসলাম। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102