ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে অ্যাম্বুল্যান্স চাপায় গার্মেন্টস কর্মী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৯ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে বেসরকারি একটি অ্যাম্বুলেন্সে চাপায় বাদল বিশ্বশর্মা (২৫) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর ২টার দিকে উপজেলার শাহগঞ্জ সড়কে অচিন্তপুর মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদল বিশ্বশর্মা অচিন্তপুর গ্রামের প্রফুল্ল বিশ্বশর্মার ছেলে। এ ঘটনায় ঘাতক অ্যাম্বুলেন্সসহ চালক আলমাস হোসেনকে আটক করেছে পুলিশ।

গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, কানে হেড ফোন লাগিয়ে রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে যাচ্ছিলেন। এমন সময় শাহগঞ্জ থেকে আসা অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই যুবক গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102