ময়মনসিংহে ঈদুল আজহার প্রধান জামায়াত আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। একই মাঠে দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৯টায়।
শনিবার (৯ জুলাই) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহের পরিচালক মো.আজমল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা সচেতনতায় স্বাস্থ্যবিধি মেনে ময়মনসিংহের প্রায় দুই হাজার স্থানে অনুষ্ঠিত হবে ঈদুল আজহার নামাজ।
এতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য সবাইকে জায়নামাজ নিয়ে আসার পাশাপাশি মাস্ক পড়া বাধ্যতামূলক। এজন্য মাঠে সাবান পানিসহ থাকবে হাত ধোয়ার ব্যবস্থা।
তবে, করোনা সংক্রমণ রোধে ঈদের জামাত শেষে কোলাকুলি না করে সালাম বিনিময়ের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ময়মনসিংহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল পৌনে ৯টায়।
এছাড়াও আকুয়া মার্কাজ মসজিদের মাঠে সকাল ৭টা, ময়মনসিংহ মার্কাজ মসজিদ সকাল ৭টা, ঐতিহ্যবাহী বড় মসজিদে সকাল ৯টা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে সকাল সাড়ে ৮টায়, ভাটিকাশর জামে মসজিদে সকাল সাড়ে ৮টা, বলাশপুর জামে মসজিদ মাঠে সকাল ৯টা, সহিলা বুথবাড়িয়া জামে মসজিদ মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।
নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠ ছাড়াও জেলার ৭৩টি স্থানে বড় পরিসরে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে বলেও নিশ্চিত করেছেন তিনি।