ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩২ বার পঠিত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ছয়জন করোনা আক্রান্ত ও চারজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মো. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃতদের মধ্যে ছয় নারী ও চার পুরুষ রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১২৮৩টি নমুনা পরীক্ষায় আরও ৩৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৪৮ শতাংশ।

জেলায় মোট আক্রান্ত ১৮ হাজার ২৪১ জন এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৬০ জন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২১১ জন।

হাসপাতালে করোনা ইউনিটে মোট ভর্তি আছেন ৪২৪ জন, আইসিইউতে ভর্তি আছেন ২০ রোগী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102