ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৪৫ বার পঠিত

ময়মনসিংহের ফুলপুরে গলায় ফাঁস দিয়ে হাসিবুর রহমান রাব্বি (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ফুলপুর পৌরসভার গোদারিয়া গ্রামে সানাই কমিউনিটি সেন্টারের পূর্ব পাশে আব্দুর রাজ্জাকের ভাড়া বাসায় পেপারপ্লাই ক্যুরিয়ার সার্ভিস পয়েন্টে এ ঘটনা ঘটে। মৃত রাব্বি পেপারপ্লাই লিমিটেডের পয়েন্ট সুপার ভাইজার ও পুরাতন ডাকবাংলা এলাকার সিরাজুল ইসলাম আকন্দ ও নাসিমা আক্তারের ছেলে।

পরিবারের সদস্য ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, রাব্বি হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এ বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছেন। সেখানে পড়াশোনা করার সময় হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের রিয়া নামে এক ছাত্রীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার রাতে রিয়া ও তার পরিবারের সাথে বিবাহের কাবিনের টাকার পরিমাণসহ নানা বিষয় নিয়ে দীর্ঘ সময় কথা কাটাকাটি হয়। এ বিষয়ে কথা বলতে রিয়ার সাথে মেসেঞ্জারে বার বার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

পেপারপ্লাই ক্যুরিয়ার সার্ভিসের আরএম সাকিব বলেন, তার ব্যক্তিগত বিষয়ে আমাদের জানা নেই। তিনি আমাদের পেপারপ্লাই ক্যুরিয়ার সার্ভিসে চাকরি করতেন। রাতে অফিসে থাকার নিয়ম আছে বিধায় তিনি অফিসেই থাকতেন। তার উপর অফিসিয়াল কোনও প্রকার চাপ ছিল না।
ফুলপুর থানার এসআই মোস্তাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, রাব্বি তার যোগ্যতার তুলনায় কম বেতনে চাকরি করতেন বলে প্রায়ই হতাশায় ভুগতেন।

এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সম্ভবত এক মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। তবে রাব্বির পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে সরকারি নিয়ম মোতাবেক পরিবারের নিকট তার লাশ হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102