ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে গৃহবধূকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০ বার পঠিত

মোবাইলে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় সাথী আক্তার (৩৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর ওই নারীর মোবাইল ফোনও নিয়ে যায় হত্যাকারীরা। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে নগরীর আকুয়া জুবিলী কোয়ার্টার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে পুলিশ, পিবিআই ও সিআইডির ক্রাইমসিন টিম ঘটনাস্থল পরিদর্শন এবং আলামত সংগ্রহ করেছে। হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।’

তিনি আরও জানান, ‘পুলিশ লাশ উদ্ধার করে ময়মনাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহত সাথী ওই বাসায় তার দশ বছরের মেয়ে নিরাকে নিয়ে বসবাস করতেন। তবে স্বামীর সাথে প্রায় পাঁচ বছর ধরে কোনো সম্পর্ক ছিল না নিহত ওই নারীর।’
নিহত সাথী আক্তারের ছোটবোন শিউলি জানায়, প্রতিবেশী বাবুলের ভাগ্নে হৃদয় তার বোন সাথীকে মোবাইলে মিসকল দিয়ে উত্ত্যক্ত করতো। এর প্রতিবাদ করায় বৃহস্পতিবার ভোরে বাবুল ও হৃদয় তাদের সাঙ্গ-পাঙ্গ নিয়ে বাসায় এসে সাথীকে হত্যার হুমকি দেয়।

এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছিল এবং হুমকিদাতারাই তার বোনকে হত্যা করেছে বলে ধারণা করছেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102