ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৩০ বার পঠিত

ময়মনসিংহের ফুলপুরে মামুন (২২) নামে এক ছেলের লাঠির আঘাতে তার বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে মামুন পলাতক রয়েছেন।

মঙ্গলবার (২ নভেম্বর) ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (১ নভেম্বর) এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. আবুল হাসিম (৪৬)। তিনি উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের মাটিচাপুর গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে।

ওসি আব্দুল্লাহ জানান, সোমবার সকালে পারিবারিক বিষয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া করছিলেন হাসিম। এ সময় মায়ের পক্ষ নিয়ে ছেলে মামুন তার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে হাসিম (বাবা) গুরুতর আহন হন। পরে তাকে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স এবং এরপর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু।

ওসি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102