ads
সোমবার, ১১ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৩১ বার পঠিত

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাত্র ১২ ঘণ্টার ব‍্যবধানে ট্রেনে কাটা আরও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার রৌহা গ্রামের মীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে বৃহস্পতিবার রাতে ট্রেনে কাটা পড়ে গফরগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় মো. ফারুক মিয়া (৩০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়।

গফরগাঁওয়ে রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন এ তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে উপজেলার রৌহা গ্রামের মীর বাজার থেকে রৌহা কারিগরি কলেজ পর্যন্ত দুইশ মিটার এলাকাজুড়ে রেল লাইনের উপর ট্রেনে কাটা এক ব্যক্তির মরদেহের খণ্ড খণ্ড অংশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা জিআরপি পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহের ৪০ টুকরা উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে রাতের যে কোনো সময় এই লাইনে চলাচলকারী ট্রেন থেকে কিংবা ট্রেনের জোড়ায় বসে ভ্রমণ করার সময় পড়ে গিয়ে এই ব্যক্তি দুর্ঘটনার শিকার হতে পারেন।

শুক্রবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102