ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে বজ্রপাতে পাঁচ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৩০ বার পঠিত

ময়মনসিংহে পৃথক বজ্রপাতের ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুন) দুপুরে নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের গাংগাইল গ্রামে ফুটবল খেলার সময় তিন কিশোর মারা গেছেন। তারা হলেন গাংগাইল গ্রামের মো. শহিদুল্লার ছেলে আবু সাঈদ (১৪), হাদিস মিয়ার ছেলে শাওন মিয়া (১৩) ও বিল্লাল হোসেনের ছেলে স্বাধীন (১৪)।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে ময়মনসিংহ সদরের দড়ি কুষ্টিয়া গ্রামে ব্রহ্মপুত্র নদের নালায় মাছ ধরতে গিয়ে বাক্কার হোসেন ও জাহাঙ্গীর হোসেন নামে দুইজন মারা গেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে গাংগাইল গ্রামে মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাত হয়। এতে তিনজন কিশোরের শরীর ঝলসে যায়। পরে স্থানীয়রা তাদের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরদের মৃত ঘোষণা করেন। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, নিহতদের ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102