ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (৫ জুলাই) সন্ধ্যায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের রামগোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি যাত্রীবাহী অটোরিকশা ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে উপজেলার রামগোপালপুর গাংচিল রেস্টুরেন্টের সামনে আসতেই বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত হন আরও তিনজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।