ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে বেশি দামে সার বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২৬ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ আগস্ট) বিকেলে পৌর শহরের কালিপুর এলাকার ব্যবসায়ী আব্দুল বাতেনকে চার হাজার ও নতুন বাজার এলাকার আবু কাউছার চৌধুরীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ। এ সময় গৌরীপুর উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার, গৌরীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল রেজাসহ প্রমুখ।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পৌর শহরের এই দুই খুচরা সার বিক্রেতা বিএডিসি ও বিসিআইসির সাব ডিলার। তারা পটাশ, ইউরিয়াসহ অন্যান্য সার খুচরা বিক্রি করেন। চলতি আমন মৌসুমে পটাশ সারের বস্তা ৭৫০ টাকা বিক্রি করার কথা থাকলেও তারা ৯০০ টাকা দরে বিক্রি করছিলেন। পরে ওই দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বলেন, বেশি দামে সার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102