ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে ভূয়া ডিবি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

ময়মনসিংহে প্রতারণাসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে একজন ভূয়া ডিবি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার সাথে থাকা একটি জ্যাকেট ও নগদ টাকা উদ্ধার করা হয়।

৬ ডিসেম্বর রোববার রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার গভীর রাতে
নগরীর আকুয়া বাইপাস মোড়ে এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. শাহীন (২৮) মুক্তাগাছা উপজেলার রাইথুরা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

বিজ্ঞপ্তিতে কোম্পানী কমান্ডার মেজর মো. ফজলে রাব্বি জানান, গতকাল রাতে স্থানীয়দের হাতে ভুয়া ডিবি পুলিশ আটকের সংবাদ পেয়ে র‌্যাবের টিম ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার সঙ্গে থাকা একটি জ্যাকেট, নদগ টাকা ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, দীর্ঘদিন যাবৎ ডিবি পুলিশ পরিচয়ে জেলার বিভিন্ন স্থানে সাধারন জনগণের সঙ্গে প্রতারণা করতো শাহীন। এছাড়া তার সঙ্গে আরও ৪-৫ জন রয়েছে। মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের কাজটিও করতো তারা। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102