ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৩৪ বার পঠিত

যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে নগরীর সার্কিট হাউজ সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, মনিরা সুলতানা মনি এমপি, সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্ম ভূঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহ।

এছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন (এমইউজে), টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কমিউনিটি বেইজড মেডিকেল কলেজ, আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ এর পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে নগরীর টাউন হল এডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

এদিকে নগরীর ৩৩টি ওয়ার্ডসহ অলিগলিতে জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণী অনুষ্ঠানে জেলা ও মহানগর আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102