ads
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে রোলার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৩৪ বার পঠিত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার ত্রিমোহনী-পাগলা সড়কে রোলার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন। নিহত ও আহতরা সাবই অটোরিকশার যাত্রী ছিলেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে আহালিয়ার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার গাড়ারন গ্রামের সহর ব্যাপারীর ছেলে কফিল উদ্দিন (৪৫), তার ভাই আমির উদ্দিন (৫৫) ও একই এলাকার নায়েব আলী (৭৫)।

স্থানীয়রা জানায়, ত্রিমোহনী-পাগলা সড়কের আহালিয়ার টেক এলাকায় সড়কের পিচ ঢালাইয়ের কাজে ব্যবহৃত রোড রোলারের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নায়েব আলী নিহত হন। হাসপাতালে নেওয়ার পর কফিল উদ্দিন মারা যান এবং আমির উদ্দিন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। অটোরিকশা ও রোলারটিকে জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102