ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে শত্রুতা করে ৮ সহস্রাধিক শিম গাছ কেটে সাবাড়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৩৪ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় শত্রুতা করে রাতের আঁধারে খোরশেদ আলম নামে এক কৃষকের সাড়ে চার বিঘার জমির আট সহস্রাধিক শিম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে কৃষকের প্রায় পাঁচ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

এ ঘটনায় কৃষক বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার তালাবহ গ্রামে মঙ্গলবার রাতে।

জানা যায়, তালাবহ গ্রামের বাসিন্দা মৃত আবদুস সাত্তারের ছেলে খোরশেদ আলম সিডস্টোর এলাকার বাসিন্দা হাজী আসাদের কাছ থেকে সাড়ে চার বিঘা জমি বাৎসরিক ভাড়া নিয়ে আট সহস্রাধিক শিম গাছ লাগান। শিম ক্ষেতের সব গাছেই জোয়ার এসেছিল; আগামী ১৫/২০ দিনের মধ্যেই শিম বাজারজাত শুরু হতো। মঙ্গলবার রাতের কোনো এক সময় কে বা কারা শত্রুতা করে এক হাজার থলের আট হাজারের অধিক শিমগাছ কেটে ফেলে দেয়।

বুধবার সকালে চাঁন মিয়া নামে প্রতিবেশী এক কৃষক এসে খোরশেদকে খবর দেন তার শিম ক্ষেতে সব গাছ কেটে ফেলে দিয়েছে। দ্রুত শিমক্ষেতে গিয়ে তিনি মূর্ছা যান।

প্রসঙ্গ, গত বছর রাতের আঁধারে একই এলাকার শামছুল হকের কয়েক একরের চিচিংগা গাছ এভাবেই কেটে ফেলে দেয় দুর্বৃত্তরা।

খোরশেদ আলম জানান, আমার শিম ক্ষেতের একটি গাছও কাটার বাকি রাখে নাই। কী অপরাধে কে আমার এতবড় সর্বনাশ করল; আমি কিছুই বলতে পারব না। এ ঘটনায় কাওকে শনাক্ত না করে একটি অভিযোগ থানায় দিয়েছি।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত আমার হাতে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102