নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলমের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে সচেতন নাগরিক সমাজ।
রবিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তারা সিভিল সার্জনের বিরুদ্ধে নিয়মনীতির কোনো তোয়াক্কা না করে বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ল্যাব স্থাপন করার সুযোগ দিয়ে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ করেন।