ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ৩৪ বার পঠিত

বৃহস্পতিবার (৫ মে) বিকেলে ফুলপুর ও দুপুরে ফুলবাড়ীয়া উপজেলার পৃথক স্থানে এ দুর্ঘটনাগুলো ঘটে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আলম মামুন জানান, বিকেলে ফুলপুর উপজেলার সিংহেরশ্বরী ইউনিয়নের শেরপুর সড়কের মোকামিয়া বাজার এলাকায় বাস চাপায় কিশোরীর মিতু আক্তারের (১৪) মৃত্যু হয়েছে। সে স্থানীয় বড়পুটিয়া গ্রামের মৃত আবু ইউসুফ আলীর মেয়ে।

তিনি আরও জানান, রাস্তা পারাপারের সময় সোনার বাংলা পরিবহনের একটি বাস মিতু আক্তারকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মমেক) পাঠায়। পরে মমেক হাসপাতালে নেওয়ার পথে মিতুর মৃত্যু হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

অপরদিকে দুপুরে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ছলির বাজার এলাকায় ঈদ আনন্দে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার চকরাধাকানাই গড়পাড়া গ্রামের প্রবাসী মজিবুর রহমানের ছেলে আব্দুল হান্নান (১৬), আলাউদ্দিনের ছেলে নয়ন (১৬)।

এছাড়াও আহত হয়েছে বিদ্যানন্দ গ্রামের হেলালের ছেলে শাহিন(১৬)। তারা সবাই একাদশ শ্রেণির শিক্ষার্থী।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, ঘটনার পর ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ঘাতক পিকআপ চালক পালিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102