ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে হেফাজত-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

ময়মনসিংহের সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চুরখাই এলাকায় পুলিশের সাথে হেফাজতকর্মীদের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধসহ ৪ জন আহত হয়েছেন। রোববার (২৮ মার্চ) সকালে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ ২ জনসহ আহতদের হাসপাতালে আনা হলে ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। গুলিবিদ্ধ ১ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে হেফাজতের নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ইটপাটকেল নিক্ষেপ করে হেফাজতকর্মীরা। এসময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

এই ঘটনার বিষয়ে ময়মনসিংহ সদর সার্কেল এএসপি আলাউদ্দিন বলেন, সকালের দিকে অবস্থা খুব খারাপ ছিল। এখন পরিস্থিতি কিছুটা ভালোর দিকে। বিক্ষোভকারীদের ইটপাটকেলে পুলিশের ২ জন সদস্য আহত হয়েছেন।

তিনি আরও বলেন, বিক্ষোভকারীদের কেউ গুলিবিদ্ধ হয়েছে কিনা বিষয়টি জানা নেই। হরতাল সমর্থনকারীদের ছত্রভঙ্গ করতে গুলি করা হয়নি। টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102