ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে হেফাজত-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

ময়মনসিংহে পুলিশের সঙ্গে হেফাজতকর্মীদের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন। রোববার (২৮ মার্চ) সকালে সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চুরখাই এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই শফিকুল ইসলাম বলেন, ‘গুলিবিদ্ধ দুজনসহ আহতদের হাসপাতালে আনা হলে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। গুলিবিদ্ধ একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাদের নাম ঠিকানা জানাতে পারেননি তিনি।’
পুলিশ জানায়, সকালে হেফাজতের নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ইটপাটকেল নিক্ষেপ করে হেফাজতকর্মীরা। এসময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

এ বিষয়ে ময়মনসিংহ সদর সার্কেল এএসপি আলাউদ্দিন বলেন, ‘সকালের দিকে অবস্থা খুব খারাপ ছিল। এখন পরিস্থিতি কিছুটা ভালো। বিক্ষোভকারীদের ইটপাটকেলে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।’

তিনি আরও বলেন,‘ বিক্ষোভকারীদের কেউ গুলিবিদ্ধ হয়েছে কিনা বিষয়টি জানা নেই। হরতাল সমর্থনকারীদের ছত্রভঙ্গ করতে গুলি করা হয়নি। টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছিল।’
এদিকে ময়মনসিংহে হরতাল সমর্থনে মিছিল বের করে হেফাজতকর্মীরা। সকালে চরপাড়া জামিয়া ইসলামী মাদরাসা থেকে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করে ইত্তেফাকুল ওলামার নেতাকর্মীরা। পরে চরপাড়া মোড় অবরোধ করে সমাবেশ করে। সমাবেশে ইত্তেফাকুল ওলামার জেলা সভাপতি মুফতি মুহিবুল্লাহ বক্তব্য দেন।

এছাড়া নগরীর বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে হরতাল সমর্থনে বিক্ষোভ করে হরতালকারীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

#jagonews24

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102