ads
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৩ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২৮ বার পঠিত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাত মাসের শিশুসহ আরও ২৩ জনের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ১০ জন করোনায় এবং ১৩ জন উপসর্গ নিয়ে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, শনিবার সকাল ৮টার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ইউনিটে করোনায় মারা গেছেন ১০ জন। এর মধ্যে আটজনই ময়মনসিংহের বাসিন্দা। বাকিদের মধ্যে নেত্রকোনা ও শেরপুরের একজন করে রয়েছেন।

এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৩ জনের মধ্যে ময়মনসিংহের সাতজন, নেত্রকোনার তিনজন, শেরপুর, জামালপুর ও টাঙ্গাইলের একজন করে রয়েছেন।

করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৩৯৯ জন। এর মধ্যে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন আইসিইউতে। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102