ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহ বিভাগে করোনায় আরও ৯ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৫০০ জন। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩২ দশমিক ২১ শতাংশ।

সোমবার (১২ জুলাই) সকালে ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক পরিসংখ্যানে এসব তথ্য জানানো হয়। মৃতদের মধ্যে জামালপুরে তিনজন, ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনায় দুইজন করে রয়েছেন।

ওই পরিসংখ্যানে আরও জানানো হয়, বিভাগে মোট এক হাজার ৫৫২ জনের নমুনা পরীক্ষা করে ৫০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহে ৮১৬ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৬৩ জন। নেত্রকোনায় ২২০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ৯৩ জন। শেরপুরে ২২২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ৭১ জন এবং জামালপুরে ২৯৪ জনের নমুনা পরীক্ষায় ৭৩ জন শনাক্ত হন।

এ দিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমকে) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ছয়জন ও উপসর্গ নিয়ে ১১ জন মারা যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102