ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যত দিন যাচ্ছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে : রিজভী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৩৫ বার পঠিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‌দিন যতই যাচ্ছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ততই অবনতি হচ্ছে। এই চিকিৎসা দেশে সম্ভব নয়, তাকে বাঁচাতে হলে বিদেশে উন্নত চিকিৎসা জরুরি প্রয়োজন।

আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়া পল্টনে উপস্থিত কয়েকজন সাংবাদিকদের সামনে এসব কথা বলেন রিজভী। তিনি জানান, খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবনের এক চরম সংকটময় মুহূর্ত পার করছেন। রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য বারবার দাবি করার পরও সরকার রহস্যজনকভাবে নীরব থাকছে।

এছাড়া খালেদা জিয়া শারীরিক নানা সমস্যা নিয়ে চলতি বছরের ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসের কথা জানিয়েছেন তার চিকিৎসকরা। তিনি আরও বলেন, এই মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102