ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যমুনা থেকে দুই বোনের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৩২ বার পঠিত

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনায় ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় দুই বোনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন। মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যায় চৌহালীর জনতা হাইস্কুলের পাশে যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলেন, তাহমিনা খাতুন (৪) ও তার বোন তাসলিমা (৪ মাস)। তারা শাহজাদপুর উপজেলার পাঁচবাঙ্গলা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে খাষকাউলিয়া ইউনিয়নের জোতপাড়া নৌকাঘাট থেকে কাঁঠালবোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকা ১৫ যাত্রী নিয়ে শাহজাদপুরের বানতিয়ার এলাকার উদ্দেশে রওনা হয়। নৌকাটি দেড় কিলোমিটার দূরের চৌহালীর জনতা হাইস্কুলের পাশে যমুনা নদীতে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে তলিয়ে যায়।

খবর পেয়ে থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। এ সময় শিশু তানিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এর পরই তাসলিমার ছোট বোনের লাশও উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন। চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে। তবে নদী উত্তাল থাকায় উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। অতিরিক্ত যাত্রী বহনকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102