ads
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরের অভয়নগরে নারিকেল গাছের মাথায় কৃষকের মৃতদেহ!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৯ বার পঠিত

যশোরের অভয়নগরে রহমত গাজী (৬৫) নামে এক কৃষকের মৃতদেহ নারিকেল গাছের মাথা থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভাঙ্গাগেট লক্ষিপুর গ্রামে নিজ বাড়ির একটি নারিকেল গাছ থেকে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস একটি দল। মৃত রহমত গাজী লক্ষিপুর গ্রামের মৃত তোরাপ গাজীর ছেলে।

রহমত গাজীর স্ত্রী রিজিয়া বেগমের জানান, তার স্বামী রহমত গাজী কৃষি কাজের পাশাপাশি নারিকেল পাড়ার কাজ করতেন।

বুধবার দুপুরের দিকে তার স্বামী বাড়ির সামনের একটি নারিকেল গাছে ওঠেন। গাছের মাথায় ওঠার পর দুইটি নারিকেল নিচে ফেলে দেন। প্রায় আধা ঘন্টা পর দেখতে পান স্বামী গাছের মাথায় বসে আছেন। অনেক ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেলে তিনি প্রতিবেশীদের খবর দেন। এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের একটি উদ্ধারদল প্রায় এক ঘন্টা পর বিকেল চারটার দিকে গাছের মাথা থেকে তাকে উদ্ধার করে নিচে নামাতে সক্ষম হয়।

নওয়াপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার খান এহসান উল আলম বলেন, প্রায় ৬০ ফুট উচ্চতার নারিকেল গাছের মাথা থেকে অচেতন ও অক্ষত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করা হয় এবং দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হাফিজা নার্গিস জানান, নারিকেল গাছ থেকে উদ্ধার করা ব্যক্তি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গিয়েছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102