ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরের চৌগাছায় নির্মানাধীন হাসপাতাল ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৫১ বার পঠিত

যশোরের চৌগাছায় নির্মানাধীন ডাক্তার আনিছুজ্জামান মেডিকেল কলেজ ও হাসপাতালের ভবনের নির্মানাধীন লিফটের নিচে পড়ে গিয়ে সোহান (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে ভবনের তৃতীয় তলায় দাড়িয়ে প্রশ্রাব করে ফেরার সময় দুর্ঘটনাবশত পা পিছলে লিফটের ল্যান্ডফ্লোরে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে।

সোহান পাবনার সুজানগর উপজেলার চিনখিরা গ্রামের আয়েন উদ্দিনের ছেলে।

শুক্রবার (১ এপ্রিল) দুপুর সাড়ে তিনটার দিকে শহরের কড়ইতলা এলাকায় ডাক্তার আনিসুজ্জামান মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মানাধীন দশতলা ভবনে এই ঘটনা ঘটে। তবে বিকেল পাঁচটার দিকে মরদেহটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

ডিভাইন গ্রুপের চৌগাছার ব্যবস্থাপক হাদীউজ্জামান সাগর বলেন, সোহান শুক্রবার তিনটার দিকে রড মিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করার জন্য এসেছিলো। দুপুরের খাবার খাওয়ার আগে নির্মানাধীন ভবন ঘুরে দেখার কোন একফাঁকে নির্মানাধীন লিফটের পাশে দাড়িয়ে প্রস্রাব ফেরার সময়ে পা পিছলে লিফটের ল্যান্ডে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে পড়ে ছিলো। অন্য শ্রমিকরা উদ্ধার করে দেখেন সে মারা গেছে। পরে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্ত করার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে প্রস্রাব ফেরার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে সে মারা যায়।

তিনি আরো বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিষয়টি স্পষ্ট হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102