ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরের চৌগাছায় বাবার মিশুক চাপায় ছেলের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৪৪ বার পঠিত

যশোরের চৌগাছায় বাবার মিশুক চাপায় সামিউল ইসলাম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সে উপজেলার পাশাপোল ইউনিয়নের বাড়িয়ালী গ্রামের মাইনুল ইসলামের ছেলে।

বুধবার (১৩ এপ্রিল) দুপুর ২টার দিকে পাশাপোল ইউনিয়নের বাড়িয়ালী-আমজামতলা সড়কের বাড়িয়ালী পশ্চিমপাড়া জনৈক আজিজের বাড়ির সামনে পাকার রাস্তায় এ ঘটনা ঘটে।

শিশুটির বাবা চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানান, তিনি দুপুর ২টার দিকে ছেলে সামিউলকে নিয়ে মিশুকটি চালাচ্ছিলেন। এসময় ছেলে গাড়ি থেকে পড়ে যাবার উপক্রম হলে তিনি ছেলেকে ধরতে যান। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যেয়ে ছেলের মাথার ওপর পড়ে। যাতে সামিউলের মাথার বাম পাশে আঘাত লাগে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বিকেল ৪টায় শিশুটির মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলো। তার স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য অনুমতির চেষ্টা করছিলেন।

পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ এবং চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102