ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরের মণিরামপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

যশোরের মণিরামপুরে পারভীন সুলতানা (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিনগত রাতে মণিরামপুর উপজেলার হেলাঞ্চি গ্রামে এই ঘটনা ঘটে।

পারভীনের স্বামী আজিজুর রহমান মালোয়েশিয়া প্রবাসী।

নিহতের ভাই তরিকুল ইসলাম অভিযোগ করেছেন, বছর ১৪ আগে তার বোনের সাথে আজিজুরের বিয়ে হয়। তাদের সংসারে ৯ বছর ও ৭ বছর বয়সী দুই ছেলে মেয়ে রয়েছে। অভাব অনটনের সংসার বিধায় তারা আজিজুরকে বিদেশে পাঠান। কিন্তু বিদেশ থেকে টাকা পাঠালেই বোনের ভাসুর আলিম ও তার স্ত্রী সেই টাকা হাতিয়ে নিতেন। এই নিয়ে তাদের মধ্যে বিরোধ লেগেই থাকতো। এই বিরোধের জের ধরে শনিবার রাতে বোনের ভাসুর ও তার স্ত্রী তাকে মারপিট করে হত্যা করেছে। পরে তারা প্রচার করে, পারভীন বিষপানে আত্মহত্যা করেছে। বোন বিষপান করলে তার শরীরে আঘাতের চিহ্ন থাকার কথা নয়। খবর পেয়ে অমরা রাতেই তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস একই বিভাগের ডাক্তার সোহানুর রহমানের বরাত দিয়ে বলেন, রাতে এক গৃহবধূকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার ঘণ্টা দুয়েক আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

এদিকে, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) রফিকুল ইসলাম বলেন, যতদূর জানি, ওই গৃহবধূ বিষপান করেছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত না করে এ ব্যাপারে কিছুই বলতে পারছি না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102