ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরের শার্শায় মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় গৃহবধূ নিহত

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৪৭ বার পঠিত

যশোরের শার্শায় নাভারণ-সাতক্ষীরা সড়কে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় রিতা রাণী (২১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী মিলন গোলদার ও তাদের শিশুকন্যা এবং এক মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

রবিবার বিকালে সাতক্ষীরা সড়কের জামতলা মবিল ফ্যাক্টোরীর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিতা রাণী সাতক্ষীরা শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড়কুমারপুর গ্রামের মিলন গোলদারের স্ত্রী।

পুলিশ জানায়, রবিবার বিকালে বাগআঁচড়া থেকে তিনজন মোটরসাইকেলে করে নাভারণের দিকে যাচ্ছিলেন। এ সময় জামতলা মবিল ফ্যাক্টরির সামনে পৌঁছালে মাটিবাহী একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন রিতা রাণী। এঘটনায় আহত হন আরও তিনজন। আহতদের উদ্ধার করে স্থানীয় বাগআঁচড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

নাভারণ হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর মফিজুল ইসলাম জানান, জামতলায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

#ঢাকা টাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102