ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরে আরও ৯২ জনের করোনা শনাক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

যশোরে করোনা আক্রান্তে সংখ্যা বেড়েই চলছে। সোমবার (১৪ জুন) জেলাটিতে নতুন করে আরও ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত জেলাটিতে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ৮০৭ জনের। আর এর মধ্যে মোট করোনা শনাক্ত হয়েছে আট হাজার ৩২৮ জনের।
যশোরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. রেহেনেওয়াজ রনি বাংলানিউজকে বলেন, রোববার (১৩ জুন) আমাদের কাছে আসা ফলাফল অনুযায়ী একদিনে ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। যশোরে পিসিআর ল্যাব থেকে পাঠানো ২৫২ জনের নমুনা পরীক্ষা করে ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর যবিপ্রবি ল্যাবে ১৫২টি নমুনা পরীক্ষা করে ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া খুলনা ল্যাবে পাঠানো ১০ জনের নমুনা পরীক্ষা করে সবারই নেগেটিভ রেজাল্ট পাওয়া গেছে।

যশোর জেনারেল হাসপাতালে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৯০টি নমুনা পরীক্ষা করে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলাটিতে রোববার (১৩ জুন) পর্যন্ত করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ছয় হাজার ৬৭৯ জন। আর জেলাটিতে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৮৯ জন। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৬৭ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত রোববার (৬ জুন) জেলায় ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করে ১০৫ জনের করোনা শনাক্ত হয়। আর সোমবার (৭ জুন) ৩১৩ নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয় ১০৪ জনের। মঙ্গলবার (৮ জুন) ২৯৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয় ১২২ জনের। বুধবার (৯ জুন) ৪২১ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয় ১৫২ জনের। বৃহস্পতিবার (১০ জুন) ৪৪৬ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয় ১৯৪ জনের। শুক্রবার (১১ জুন) ২৮৪ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয় ৭৮ জনের। শনিবার (১২ জুন) ২০৬ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয় ৬১ জনের। রোববার (১৩ জুন) ৪০৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত ১৫০ জনের। সোমবার (১৪ জুন) ২৫২ জনের পরীক্ষা করে করোনা শনাক্ত হয় ৯২ জনের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102