ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরে করোনায় জমজ ভাই-বোনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

যশোরের শার্শায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনের ব্যবধানে জমজ ভাইবোন মারা গেছেন। তারা দুজনই ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসা নিচ্ছিলেন বলে তাদের বড় ভাই বাগআঁচড়া ডা. আফিল উদ্দিন কলেজের অধ্যাপক আতিয়ার রহমান জানিয়েছেন। সোমবার মারা যান আশুরা খাতুন সাথী (৪৫) আর শনিবার মারা যান মফিজুর রহমান (৪৫)। জমজ ভাইবোন মফিজুর রহমান ও আশুরা খাতুন সাথী শার্শা উপজেলার বড়বাড়িয়া গ্রামের ফরিদ মোড়লের সন্তান।

মফিজুর রহমানের বড় মেয়ে খাদিজা মইন আঁখি বলেন, করোনা সংক্রমণে কিডনি ও হার্টের সমস্যার কারণে তার বাবাকে ২৩ জুন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ২৮ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শনিবার (৩ জুলাই) সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তারা ২ ভাই ২ বোন।

আশুরার স্বামী স্থানীয় চালিতাবাড়িয়া হাইস্কুলের সহকারী শিক্ষক আব্দুল আজিজ বলেন, তার শ্যালকের সংস্পর্শে থাকায় তার স্ত্রী করোনায় আক্রান্ত হন। শ্বাসকষ্ট শুরু হলে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৫ জুলাই) মারা যান। এক ছেলে ও দুই মেয়ের জননী আশুরা।

মফিজুর বাগআঁচড়া বাজারের একজন বিশিষ্ট সার ব্যবসায়ী ছিলেন। আর আশুরা নিজ বাড়িতে একটি গার্মেন্টের দোকান দেখাশুনা করতেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102